শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ কঠিন হচ্ছে পাবলিক পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর মন্ত্রণালয় তিন ইস্যুতে উত্তপ্ত সংসদ: সমঝোতা নাকি রাজপথের সংঘাত? ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

সালথায় সরকারি বিল থেকে বালু উত্তোলনের সময় অবৈধ ড্রেজার মেশিন জব্দ

Coder Boss
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ Time View

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুরের সালথায় সরকারি বিল থেকে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে চারটি অবৈধ ড্রেজার মেশিন (খননযন্ত্র) জব্দ করেছে প্রশাসন।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের কাজলডাঙ্গা বিল থেকে এসব ড্রেজার মেশিন জব্দ করা হয়।

এদিকে অভিযান পরিচালনার আগেই দূর থেকে ইউএনওর গাড়ি দেখে দৌড়ে পালিয়ে যান ড্রেজার মালিকরা।

সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন জায়গা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন। আমরা মাঝে মাঝে অভিযান চালিয়ে আইনী ব্যবস্থা নিয়ে থাকি।

তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এর মধ্যে কাজলডাঙ্গা বিল থেকে চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। তবে আমাদের গাড়ি দেখে ড্রেজার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102