রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

চিলমারীতে জেলা প্রশাসকের মতবিনিময়ে আসেননি ইউপি চেয়ারম্যানরা

Coder Boss
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৭০ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি॥
কুড়িগ্রামের চিলমারী উপজেলার সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সুধিজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার নঈম উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

চিলমারী উপজেলার সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় সভায় উপজেলার ৬টি ইউপি চেয়ারম্যানের মধ্যে ৫ জন ইউপি চেয়ারম্যানই আসেননি। একমাত্র রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা এতে উপস্থিত ছিলেন। অনুপস্থিত চেয়ারম্যানরা হলেন, নয়ারহাট ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, থানাহাট ইউপি চেয়ারম্যান ও থানাহাট ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলন, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, চিলমারী ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আমিনুল ইসলাম, ও অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা সোহরাব হোসেন।

এ দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মতবিনিময় সভায় অনুপস্থিত চেয়ারম্যানদের নিয়ে সচেতন মহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বারী সরকার বলেন, আজকের সভাটি ছিল চিলমারী উপজেলার সম্ভাবনা ও সমস্যা নিয়ে। অথচ গুরুত্বপূণ এ সভায় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন না। বিষয়টি দুঃখজনক।
এ বিষয়ে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, আগে দুইবার ডিসি স্যারের প্রোগ্রাম পেছানো হয়েছিল। আজকের প্রোগ্রামের বিষয়ে আজ সকালে আমাকে জানানো হয়েছে। কিন্তু ব্যক্তিগত কারণে আমি বাইরে ছিলাম তাই আসতে পারিনি।

রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম বলেন, ডিসি স্যারের মতবিনিময় সভায় যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু রাজনৈতিক পরিবেশ ভালো না থাকায় যেতে সাহস পাইনি।
উপজেলা নির্বাহী অফিসার নঈম উদ্দিন জানান, মতবিনিময় সভার বিষয়ে সকল ইউপি চেয়ারম্যানদের আমন্ত্রণ পত্র দেয়া হয়েছে। তারা কেন আসেননি বিষয়টি আমার জানা নেই। তবে চেয়ারম্যানদের বিষয়ে সব তথ্য দেয়া হয়েছে।

মতবিনিময় সভায় চরাঞ্চল, নদী, কর্মসংস্থান, বাল্যবিবাহ বন্ধসহ নানা সমস্যা, সম্ভাবনা ও উত্তরণ বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিজন ও সাংবাদিকরা তাদের মতামত ব্যক্ত করেন। এ সময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা চিলমারী’র উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102