বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

রূপগঞ্জে শিক্ষার্থীদের গণমশাল মিছিল

Coder Boss
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৩২ Time View

নিলয় আহমেদ রাফি,স্টাফ রিপোর্টার
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণমশাল মিছিল কর্মসূচি পালন করেছে।

২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে ভুলতা গাউছিয়া এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। মশাল মিছিলটি ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে গোলাকান্দাইল গোলচত্ত্বর হয়ে আবার ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে এসে সমাবেশ করে।

ছাত্র জনতার স্লোগান- চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সাবেক প্রধানমন্ত্রী নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর ছাত্ররা দেশের সড়ক গুলোতে গণ মশাল মিছিল।

ট্রাফিক দায়িত্বসহ বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। মাঝখানে পরীক্ষার কারনে সবাই সেখান থেকে সরে গিয়েছিল। সেই সুযোগে বিগত সময়ের কিছু দুষ্কৃতিকারীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। দলের নাম ভাঙ্গিয়ে তারা বিভিন্ন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসা শুরু করেছে। এতে দেশে নতুন করে অরাজকতা পরিবেশ সৃষ্টি হচ্ছে। ছাত্ররা সব সময় দেশের স্বার্থে কাজ করেছে আগামীতেও করবে। যারা এসব অপকর্ম করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আন্তর্জাতিক কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102