রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

পদোন্নতি পেয়ে পুলিশের এসবি প্রধান হলেন রফিকুল ইসলাম

Coder Boss
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৫১ Time View

বিশেষ প্রতিনিধি॥
পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন খোন্দকার রফিকুল ইসলাম। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

খোন্দকার রফিকুল ইসলাম বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত ১৮ আগস্ট তিনি ডিআইজি পদে পদোন্নতি পান।

গত ৩ সেপ্টেম্বর তিনি জিএমপি কমিশনার হিসেবে যোগ দেন। ৫১ দিনের মাথায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাকে এসবিপ্রধান হিসেবে দায়িত্ব দেয়া হলো।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা রফিকুল ইসলাম ১৯৯৫ সালে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন।

রাজবাড়ীর কালুখালীর তফাদিয়া গ্রামের কৃতী সন্তান খোন্দকার রফিকুল ইসলাম এর আগে র‍্যাব-৬ এর পরিচালক ও খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102