বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২২১ Time View

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে তার নিজ বাসা থেকে নূর আলমকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার কলাকোপা খন্দকারহাটি গ্রামের এস এম আরিফুল ইসলাম বাদী হয়ে হয়ে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সাবেক সাংসদ বিশিষ্ট শিল্পপতি সালামন এফ রহমানকে প্রধান আসামী করেন ২৩৩ জনের নামসহ অজ্ঞাত আরো ৩শ’ থেকে ৪শ’ জনকে আসামী করা হয়।

এ মামলায় নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলমকেও আসামী করা হয়। সোমবার দিবাগত রাতে তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা বাদী উল্লেখ্য করেন, গত ৩০ জুলাই সকালে উপজেলার নবাবগঞ্জ পাইলট গালর্স স্বুল অ্যান্ড কলেজ গেইটের কাছে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যান বাদী সহ ছাত্র-জনতা।

এসময় সালমান এফ রহমানের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্র, বিস্ফোরক ও লাঠিসোটাসহ মিছিল নিয়ে তাদের উপর হামলা করে। এসময় বাদীকে পিটিয়ে আহত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সুস্থ হয়ে তিনি নবাবগঞ্জ থানায় মামলা করেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুর ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা নূর আলমকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102