বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

বাগাট ইউনিয়ন যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২০৪ Time View

মো. মনির মিয়া, (ফরিদপুর) মধুখালী প্রতিনিধি॥
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) বাগাট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক জনাব এসএম মুক্তার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মোঃ তারিকুল ইসলাম (এনামুল)। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রাসেল মুন্সী এবং সঞ্চালনা করেন জনাব মোঃ কামরুজ্জামান খোকন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সর্বস্তরের নেতা-কর্মীরা।

সভায় যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব জাহিদ মোল্লা দলের ইতিহাস, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বক্তারা যুবদলকে আরো শক্তিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় বাগাট ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা আগামী দিনে দলের জন্য আরো বেশি করে কাজ করার প্রতিজ্ঞা করেন।

বাগাট ইউনিয়ন যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সফলতার সাথে সম্পন্ন হয়। সভায় দলের যুগ্ন আহবায়ক জনাব জাহিদ মোল্লার বক্তব্য দলের কর্মীদের জন্য অনুপ্রেরণাদায়ী ছিল। তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করে দলের কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102