বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

‘বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে উদাহরণ সৃষ্টি করেছেন ওসি রফিকুল’

Coder Boss
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২০২ Time View

 

বিশেষ প্রতিনিধি॥
রাজধানীর গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে উদাহরণ সৃষ্টি করেছেন বলে আদালতে মন্তব্য করেছেন ঢাকা মহানগর প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

২০১৩ সালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক রাখার মামলায় শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে রিমান্ড শুনানিতে এ মন্তব্য করেন তিনি।

এদিন রফিকুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

শুনানিতে ওমর ফারুক ফারুকী বলেন, ২০১৩ সালের ২৮ অক্টোবর গুলশান থানার সাবেক ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে শত শত বালুর ট্রাক খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র সামনে রাখা হয়, যেন তিনি বাসা থেকে বের হতে না পারেন। বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখার বুদ্ধি আগে আর কারো মাথায় আসেনি। দারুণ বুদ্ধি তার! খালেদা জিয়া বাসা থেকে বের হয়ে গেটের সামনে আসলে পিপার স্প্রে মারা হয়। আমরা দেখেছি, এগুলো ব্রাক্ষ্মণবাড়িয়া ফরিদপুর, গোপালগঞ্জে মারামারিতে ব্যবহৃত হয়। খালেদা জিয়ার মুখে পিপার স্প্রে মারা হয়। পাপিয়া, মনির মুখেও মারা হয়। এতে তাদের শ্বাস বন্ধ হয়ে আসে।

তিনি বলেন, এর পর গণভবনে যান রফিকুল ইসলাম। শেখ হাসিনা পিঠে হাত দিয়ে তাকে বাহবা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার জন্য যা যা করার করবেন। তাকে জিজ্ঞাসা করেন, তিনি কেন খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করলেন? বিএনপির পক্ষ থেকে মামলা করতে যাওয়া হয়। কিন্তু, মামলা নেওয়া হয়নি।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তিনি বলেন, তার কাজ বালুর ট্রাক আনা নয়। তিনি ঊর্ধ্বতনদের নির্দেশ পালন করেন। তিনি অপরাধমূলক কাজে যুক্ত না। বিচার করবেন অপরাধের ওপর, ব্যক্তির ওপর না। তাছাড়া, তিনি অসুস্থ। রিমান্ড বাতিল চেয়ে যে কোনো শর্তে জামিন প্রার্থনা করছি।

শুনানি শেষে রফিকুল ইসলামের চার দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102