রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

সালথায় মেলার মধ্যে তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

Coder Boss
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ Time View

সালথা-(ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুরের সালথায় মেলার মধ্যে সাথে থাকা তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় কাশেম ব্যাপারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন তরুণ।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমাম বাড়ি মেলায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম একই ইউনিয়নের মধ্যবালিয়া গট্টি গ্রামের গেদা ব্যাপারীর ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার বিকেলে কাশেম ব্যাপারী ও মিলন জয়ঝাপের ইমাম বাড়ি মেলা ও নৌকা বাইচ দেখতে যান। তাদের সাথে দুই তরুণীও ছিল। মেলার ভেতরে কেনাকাটা সময় কাসেম ও মিলনের সাথে এক তরুণীকে উত্যক্ত করতে থাকেন স্থানীয় জয়ঝাপ গ্রামের মুসা মোল্যার মাদকাসক্ত ছেলে বাহাদুর মোল্যা নামে এক তরুণ।

এ সময় কাসেম ও মিলন প্রতিবাদ করলে বাহাদুর ক্ষিপ্ত হয়ে তার দুই ভাইকে ডেকে আনে। পরে বাহাদুর (২৩) ও তার ভাই তৈয়াব (২০) এবং সোহেলসহ (১৮) কয়েকজন তরুণ চাইনিজ কুড়াল দিয়ে কাসেম ও মিলনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা কাশেমকে মৃত ঘোষনা করেন। আপর আহত মিলনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, প্রতি বছর শারদীয় দুর্গাপূজার পরদিন জয়ঝাপ গ্রামের ইমাম বাড়ি মেলা বসে ও নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। শতবছর ধরে এখানে মেলার আয়োজন করা হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102