রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

সালথায় খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২০১ Time View

মজিবুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

“মুক্তির রাজপথ ইসলামী খেলাফত” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সম্পাদক প্রশিক্ষণ মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শূরা আমির সদস্য মাওলানা ইমদাদ বিন মাওলানা ছায়েমুদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, সম্পাদক সংগঠন বিভাগ মাওলানা মাহবুবুর রহমান, ফরিদপুর জেলা ছাত্র মজলিসের সভাপতি মোল্লা মুহাম্মদ রুহুল আমিন সালথা উপজেলা যুব মজলিসের সাবেক সভাপতি মুফতি মফিজুর রহমান, সালথা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, আগামীদিনে প্রতিটা পাড়া মহল্লায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস গড়ে তুলতে হবে। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে খেলাফত যুব মজলিসের সৈনিক তৈরি করতে হবে। তা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে দেশ হবে ইসলামি জনগণের, দেশ হবে খেলাফত মজলিসের। আগামী দেশ শাসন করবে ওলামা কেরামগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102