বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

এ বছর বোরোর বাম্পার ফলন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৩৯৫ Time View

মো. রাকিব, মাদারীপুর প্রতিনিধি ।।

আবহাওয়া অনুকূলে থাকায় মাদারীপুরে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে বেরো ধান। ফলনও হয়েছে ভালো। ধান কর্তন শুরু হয়েছে ইতোমধ্যে। তবে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে সংশয়ে কৃষকেরা। যদিও কৃষি বিভাগ হাইব্রিড ধান উৎপাদনের মাধ্যমে খরচ কমানোর পরামর্শ দিচ্ছেন কৃষকদের।

এবছর মাদারীপুর জেলায় বোরো ধানের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছিল ৩৩ হাজার ৭০০ হেক্টর জমিতে। আর আবাদ হয়েছে ৩৩ হাজার ৭৫১ হেক্টর জমিতে। উৎপাদনের হার হেক্টর প্রতি ৪ দশমিক ৩ মেট্রিক টন। অধিকাংশ মাঠেই এখন পাকা বোরো ধান। ধান কাটতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা। তীব্র দাবদাহের কারণে ধান কর্তনে কিছুটা সমস্যা হচ্ছে কৃষকদের। গত বছরের তুলনায় এ বছর ভালো ফলন হওয়ায় খুশি কৃষক। তবে সার, বীজ, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের কৃষক আলমাছ সরদার জানান, এ বছর যে পরিমান কৃষি সরঞ্জাম কিনে ধান আবাদ করেছি তাতে ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়।
পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা গ্রামের কৃষক মেহেদি বাদশা জানান, বোরো পরবর্তীতে আমন ধান উৎপাদনের জন্য কৃষি বিভাগের প্রণোদনা এবং সার ও বীজের দাম কমানোর জন্য সরকারের কাছে আমাদের দাবি।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আব্দুল মতিন বিশ্বাস জানান, বোরো ধান পরিপক্ব হয়েছে। অনেকেই কর্তন শুরু করেছে। তবে উৎপাদন খরচ কমানোর জন্য হাইব্রিড ধান চাষ এবং প্রায় ২২ হাজার কৃষকে বোরো ধানের প্রণোদনা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102