শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত

ভেদরগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৭ Time View

শরীয়তপুর প্রতিনিধি ॥
শরীয়তপুরের সখিপুরে জমিতে মাছ ধরার জাল তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে নূরে আলম মোল্লা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার চরসেনসাস ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত যুবক নূরে আলম চরসেনসাস মোল্লা কান্দি গ্রামের মৃত্যু জানশরিফ মোল্লার ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নূরে আলম দুপুরে বাড়ির পাশে জলাশয়ে কারেন্ট জাল ফেলে আসেন।১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই জালটি তোলার সময় তাকে বিষধর সাপ দংশন করে।এরপর নূরে আলম জালসহ সাপটি বাড়িতে নিয়ে এলে তার শারীরিক অবস্থার অবনতি হয়।এরপর বাড়ির পাশে ওজা ডেকে ঝাড়ফুঁক দিলে তার অবস্থা আরও অবনতি হলে তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক বলেন, রোগীর শরীরে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে।ধারণা করা হয় কোনো বিষধর সাপ তাকে দংশন করেছে।কালক্ষেপণ না করে যদি দ্রুত হাসপাতালে নিয়ে আসত তাহলে চিকিৎসা দেওয়া সম্ভব হতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102