রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

নবাবগঞ্জে সালমান এফ রহমানসহ ১৭৩ জনের নামে মামলা অধিকাংশ আওয়ামীলীগ নেতাকর্মী পলাতক

Coder Boss
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১০ Time View

দোহার নবাবগঞ্জ প্রতিনিধি ॥
ঢাকার নবাবগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানএমপিসহ ১৭৩ জনের নামে মামলা হয়েছে।অজ্ঞাতনামা আরও ২৫০-৩০০ জনকে উল্লেখ করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়।মামলার বাদী নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের ভৌরাহাটী এলাকার শেখ বাবুলের স্ত্রী ফাতেমা বেগম। তিনি এজাহারে উল্লেখ করেন, সাবেক এমপি সালমান রহমানের নির্দেশে কতিপয় আসামীরা ৫ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নবাবগঞ্জে ছাত্রীদের উপর হামলা করে। এতে বেশ কিছু শিক্ষার্থী মারাত্মকভবে আহত হয়।

এ মামলায় সাবেক এমপি সালমান এফ রহমানকে প্রধান আসামি করা হয়েছে।এছাড়া মামলার আসামি হয়েছেন- সাবেক এমপি খন্দকার হারুন উর রশিদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিকদারসহ ১৩ ইউপি চেয়ারম্যানও।এর আগে দোহার থানায় ১৭৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি মো. শাহজালাল বলেন, ১৭৩ জনকে এজাহার নামীয় ও আরও ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মামলা নং-৩ ।সোমবার (২ সেপ্টেম্বর)
সন্ধ্যায় মামলা দায়ের হয় বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102