রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২২২ Time View

আজহারুল হক,নবাবগঞ্জ ( ঢাকা ) প্রতিনিধি ॥
ঢাকার নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার মান উন্নয়নে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১ টায় উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড ।

আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্বে দেবে।আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষা পেয়ে সুনাগরিক হতে পারে।সেই ভাবেই তাদের গড়ে তুলতে হবে।কারণ, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে।এসময় তিনি উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নসহ শিক্ষার উন্নয়নে সকল ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, খন্দকার আবু শফিক মাসুদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম খন্দকার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. দেলোয়র হোসেন খান, প্রধান শিক্ষক মো. শাহ আলম, মতিউর রহমানসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়য়ের প্রধান শিক্ষকগন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102