রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

ফরিদপুরের সালথায় সাবেক ছাত্রলীগ নেতার গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Coder Boss
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২১৬ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের সালথায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল মাতুব্বর ও সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সালথা উপজেলার তাওহিদি জনতা ও ওলামা মাশায়েখ এর ব্যানারে সালথা সদরের বাইপাস সড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় সালথা মডেল মসজিদের ইমাম রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি ছাত্রশিবির, ইসলামি আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম, বাংলাদেশ যুব মজলিশ, সাধারণ ছাত্র জনতাসহ অন্যান্য ইসলামি সমমনা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপস্থিতিদের মধ্য হতে সালথা মডেল মসজিদের ইমাম রবিউল ইসলাম বলেন বিগত সময়ে ঘটে যাওয়া বিষয়ে নিন্দা জানিয়ে নাজমুল মাতুব্বরসহ সংশ্লিষ্টদের বিচার দাবী করেন।বিস্তারিত জানতে অভিযুক্ত নাজমুল মাতুব্বরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এই বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স গিয়েছিল। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।প্রসঙ্গত, গত ০৯ আগষ্ট, ২০২৪ তারিখ উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে জুমার নামাজের বয়ানে আওয়ামী লীগ সরকারের জুমুল-নির্যাতন নিয়ে কথা বলার কারণে হাফেজ মাওলানা মুজাহিদুল হক (৩৫) নামে এক ইমামের চাকরি যায়। ইমামের চাকরিচ্যুতের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা হয় এবং বিভিন্ন পত্র-পত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদও প্রকাশিত হয়।

পরবর্তীতে গত ২২ আগষ্ট আসরের পর বিষয়টি নিয়ে স্থানীয় ওলামায়ে কেরাম বসে সমাধান করে উক্ত ইমামকে চাকরিতে পুনর্বহাল করে।সন্ধ্যায় ফেরার পথে ওলামায়ে কেরামের উপর হামলা চালায় মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আফছার মাতুব্বরের ছেলে ও উক্ত মসজিদ কমিটির সভাপতি স্বপন মাতুব্বরের ভাই সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল মাতুব্বর ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102