রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

রাণীশংকৈলে সড়ক-দুর্ঘটনায় ৬ বছরের শিশুর মৃত্যু

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৪৯ Time View

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় লেহেম্বা ইউনিয়নের গোগর নামকস্থানে সড়ক দুর্ঘটনায় উসা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। নিহত উসা উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগোর ঝাড়বাড়ি গ্রামের ইমরান আলীর এক মাত্র মেয়ে।

স্থানীয় সুত্রে জানাযায়,গতকাল বৃহস্পতিবার (২২আগস্ট) দুপুরে উসা তার বাবার সাথে ফুপুর বাসা থেকে নিজ গ্রামের বাড়িতে ফেরার সময় গোগোর ঈদগাঁহের সামনে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় রাণীশংকৈল থেকে আসা মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হন।

এসময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এম্বুলেন্স যোগে দিনাজপুর যাওয়ার পথে সেতাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে উসার মৃত্যু খবর টি নিশ্চিত করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা খবর পেয়েছি ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগ পেলেই আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102