বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন বাজেটে শুল্ক না বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন দুটি মাস্টার ট্যাংকারে চট্টগ্রামে পৌঁছাল ৬৮ হাজার টন ডিজেল: কাটবে জ্বালানি সংকট কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী নারীর আর্থিক ক্ষমতায়নে বাংলালিংক ও রমণীর হাতবদল ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু গণতান্ত্রিক আবহে নববর্ষের নবোদয়: শিকড়ের টানে উৎসবে ভাসছে দেশ

হাতীবান্ধায় পিস্তলসহ যুবক আটক

Coder Boss
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৬২ Time View

লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আপেল মিয়া (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত।বুধবার (২১ আগষ্ট) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার কাছ থেকে ২ ব্যাগ গাঁজাও উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আপেল উত্তর গোতামারী এলাকা আজিজার রহমানের ছেলে বলে জানা গেছে।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় তার নেতৃত্বে উপ-পরিদর্শক সামছুল হকসহ পুলিশের একটি দল আপেলের বাড়িতে অভিযান চালায়।ওই সময় তার বাড়ি থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ২ ব্যাগ গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরও জানান, এ ঘটনায় আপেলের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বলা যাবে। কারও সংশ্লিষ্টতা পেলে গ্রেপ্তার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102