বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান

ফরিদপুরের বোয়ালমারীতে হিন্দু নেতার ওপর হামলায় বিএনপি নেতার নামে মামলা হয়েছে

Coder Boss
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৪৭ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
বোয়ালমারীতে হিন্দু নেতার ওপর হামলায় বিএনপি নেতার নামে মামলা হয়েছে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক সঞ্জয় সাহার ব্যবসয়ীক কার্যালয়ে হামলা চালিয়ে মারধর ও ভাঙচুরের ঘটনায় মামলা নিয়েছে পুলিশ।

বোয়ালমারী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, বিএনপি নেতা মো. আজিজুল শেখকে প্রধান আসামীকরে আটজনের নাম উল্লেখ করে আরো ৮-১০ জন অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে বোয়ালমারী থানায় বৃহস্পতিবার এ মামলা রুজু হয়।

মামলার বাদী সঞ্জয় সাহা জানান, বুধবার আড়াইটার দিকে ১৭-১৮ জন কয়েকটি মোটর সাইকেল যোগে বোয়ালমারী পৌরসভার কামারগ্রামের তারা কার্যালয়ে এসে অতর্কিতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ সময় তাদের বাধা দিতে গেলে পিটিয়ে পাঁচজনকে আহত করে।ঘটনার সময় আকষ্মিকভাবে সেখানে সেনা সদস্যরা উপস্থিত হয়ে দুজনকে আটক করে।

তিনি জানান, এ হামলায় তিনি (সঞ্জয় সাহা) ছাড়াও তার পুত্র সজীব কুমার সাহা ও রাজীব কুমার সাহা এবং গাড়ী চালক সাহিদ সিকদার আহত হন।বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা রুজু হয়েছে। টুটুল ও দুখু নামের দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102