রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

পঞ্চগড়ের তিন উপজেলায় নির্বাচিত হয়েছেন নতুন মুখ চেয়ারম‍্যান

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৩৬৩ Time View

মো. এনামুল হক পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের তিন উপজেলায় ১ম ধাপের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে পুরাতন তিন প্রার্থীই পরাজিত হয়েছেন। নতুন মুখ তিন জনই প্রথম বারের মত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেন। প্রথম ধাপেই নির্বাচন করে তারা চমক দেখিয়েছেন।

পঞ্চগড়ের সদর উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মানবসম্পদ বিষয়ক সম্পাদক এএস মো শাহনেওয়াজ প্রধান শুভ ঘোড়া প্রতীকে ৩১ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পঞ্চগড় ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধানের ছেলে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩৮৭ ভোট। তিনি পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

পঞ্চগড়ের আটোয়ারীতে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান ঘোড়া প্রতীকে ৩০ হাজার ৭৬১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি ও বর্তমান চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৮৮৭ ভোট।

তেতুঁলিয়া উপজেলায় নিজাম উদ্দিন খান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৮৪০ ভোট। তার নিকট তম প্রতিদ্বদ্ধী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকু। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৮৬৬। সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু পেয়েছেন ৩ হাজার ৩৫৮ ভোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102