মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কসবায় হচ্ছে নতুন ইপিজেড: পাল্টে যাবে ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক চিত্র পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ হুথি-ইরান অক্ষচক্রে কোণঠাসা পশ্চিম: বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের অশনিসংকেত এসএসসি-এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা বন্ধে সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর তেল পাচার ও অবৈধ মজুত রোধে সরকারের কঠোর হুঙ্কার: তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’

সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনে দেশব্যাপী চলছে কমপ্লিট সাটডাউন কর্মসূচি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৬০ Time View

মো. নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি ॥

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের কাসিমপুর চৌরাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। মহাসড়কটি অবরোধ করায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাসিমপুর চৌরাস্তা মোড় অবরোধ করে শিক্ষার্থীরা।

জানা যায়, কোটা সংস্কারের এক দফা দাবির শান্তিপূর্ণ আন্দোলনে রংপুর, ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীদের ওপর গুলিসহ হামলা করেছে পুলিশ-ছাত্রলীগ।এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে কমপ্লিট সাটডাউন কর্মসূচি ঘোষণা করে।শরীয়তপুরের সাধারণ শিক্ষার্থীরা সরকার দলীয় ছাত্রলীগ ও পুলিশের বাধা উপেক্ষা করে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০ টা থেকে প্রায় ২ ঘন্টা শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের কাসিমপুর চৌরাস্তা সাটডাউন করে দেয়।এতে সড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধের সময় শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন প্রতিবাদী গান পরিবেশনসহ সংবিধানের মূলকথা, সুযোগের সমতা, আমার ভাই মরল কেনো, প্রশাসন জবাব দে, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, কোটা না মেধা, মেধা মেধা, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের কমপ্লিট সাটডাউন কর্মসূচিতে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে যানচলাচল অচল হয়ে পড়লে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে আসে।কিন্ত সাধারণ শিক্ষার্থীদের হুংকারে ছাত্রলীগ পিছু হটতে বাধ্য হয়।পরবর্তীতে পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে-শুনিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

মো. জারিফ নামে এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবি তুলে ধরেছি।দ্রুত এই কোটা পদ্ধতি সংস্কার করে মেধাভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে।এখন পর্যন্ত আমার ৭ জন ভাইকে হত্যা করা হয়েছে।প্রতিটি হত্যাকান্ডের বিচার করতে হবে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, কোটা বিরোধী আন্দোলনকারীরা রাস্তায় বিক্ষোভ করেছিলেন কিছু সময়ের জন্য।পরে তারা আবার রাস্তা ছেড়ে চলে গেছেন, এখন রাস্তা চলাচল স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102