রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

সালথায় দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৩১৪ Time View

মজিবুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুরের সালথায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় এক দিনের পাটচাষী প্রশিক্ষণ ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ জুলাই) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সালথা এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলার ৮টি ইউনিয়ন হতে শতাধিক পাটচাষী প্রশিক্ষণে অংশ নেয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার, ফরিদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আশরাফুল আলম, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রায়হান ফেরদৌস প্রমুখ।

প্রশিক্ষণে বক্তারা বলেন, পাট বর্তমানে কেবল দড়ি, চট বা বস্তা তৈরির আঁশ নয়। পাটের ব্যবহার এখন বহুমুখী বর্তমানে ২শত ৮১ ধরনের বহুমুখী পাটপণ্য উৎপাদিত হচ্ছে। আসবাবপত্র থেকে শুরু করে উন্নত মানের শাড়ি, স্যুট,প্যান্ট এমনকি জিন্স বা ডেনিমও পাট থেকে তৈরি হচ্ছে। সর্বাধুনিক মডেলের গাড়ির বডি, ঢেউটিন সহ অন্যান্য উপাদান তৈরিতে কাঁচামাল হিসেবে ও ব্যবহার হচ্ছে বাংলাদেশের এই পাট। এছাড়াও পাট ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। তাই পাট চাষের উপর চাষীদের আগ্রহ বৃদ্ধি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এইজন্য সরকার পাট অধিদপ্তরের অধীনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে চাষীদের বিনামুল্যে পাটবীজ, সার, বালাইনাশক, কৃষি যন্ত্রপাতি সরবরাহ সহ প্রকল্পের মাধ্যমে পাট চাষের উন্নত কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করছে।

প্রশিক্ষণ প্রদান শেষে পাটচার্ষীদের মাঝে পাটজাত ব্যাগ ও নগদ অর্থ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102