বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সুখিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৫০ Time View

আতিকুর রহমান, ভেদরগঞ্জ প্রতিনিধি ॥
শরীয়তপুরের সখিপুরে খাবারে নিষিদ্ধ ক্ষতিকর রং ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয়ের অভিযোগে সখিপুর বাজারের ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ( বুধবার ১০ জুলাই) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর শরীয়তপুর এর সহকারী পরিচালক সুজন কাজী, জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য, জেলা ক্যাব সভাপতি বিল্লাল হোসেন খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল হোসেন ও সখিপুর থানা পুলিশের একটি সমন্বিত টিম রেস্টুরেন্টটিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

এ সময় রেস্টুরেন্ট মালিককে এসব বিষয়ে সতর্ক করে আদালত। এছাড়া একই সময় বাজারের খবির স্টোরকে ৩ হাজার টাকা, মা ফার্মেসীকে ৩ হাজার টাকা, ভাই ভাই পোল্ট্রি দোকানকে ২ হাজার টাকা ও সুমন সুইটমিটকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, সখিপুরের ৫ প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে, প্রতিমাসেই আমাদের নিয়মিত অভিযান চলছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102