রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

মধুখালীর পঞ্চপল্লীতে দুই সহোদর ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায়, ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে পদ থেকে অপসারণ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩২৬ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
মন্দিরে আগুন দেওয়ার মিথ্যা অভিযোগে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) অজিত কুমার বিশ্বাসকে পদ থেকে অপসারণ করা হয়েছে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

রোববার (৭ জুলাই) জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য(মেম্বার) অজিত কুমার বিশ্বাসের বিরুদ্ধে ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে গত ১৮ এপ্রিল দুজন নির্মাণশ্রমিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ফরিদপুরের জেলা প্রশাসক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়।ওই অভিযোগে তাদের দিয়ে ইউপির ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে মনে করে সরকার। এ অবস্থায় তারা স্থানীয় সরকার আইনে অপরাধ সংঘটিত করায় একই আইনে তাদের স্বীয় পদ থেকে অপসারণ করা হয়েছে।প্রজ্ঞাপনে একই আইনে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আসন শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।গত ১৮ এপ্রিল ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী সর্বজনীন কালীমন্দিরের প্রতীমার শাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকাবাসী মন্দির-সংলগ্ন পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণকাজের শ্রমিকদের জড়িত থাকার সন্দেহ করেন।পরে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে চার নির্মাণ শ্রমিককে মারধর করা হয়।রাতেই দুই শ্রমিকের মৃত্যু হয়।ঘটনার কয়েকদিন পর সংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল ইসলাম তালুকদার জানান, মন্দিরে আগুনের ঘটনায় নিহত শ্রমিক সহোদর এর সম্পৃক্ততা পাওয়া যায়নি।শ্রমিকদের আটকে রেখে মারধরের তিনটি ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে শ্রমিকদের মারধরে ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামানকে অংশ নিতে দেখা যায়।ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই ইউপি চেয়ারম্যান ও সদস্য আত্মগোপন করেন।তাদের আজ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, মধুখালীর পঞ্চপল্লীর ঘটনায় হত্যা, পুলিশের ওপর হামলা ও মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়।এর মধ্যে পুলিশের ওপর হামলার মামলায় ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।তার মধ্যে আটজনকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।এরইমধ্যে পুলিশের ওপর হামলা মামলায় চারজন ও হত্যা মামলায় সাতজন আদালতে জবানবন্দি দিয়েছেন। ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে ধরতে একাধিকবার অভিযান চালানো হয়েছে। কিন্তু এখনো তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102