রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মেডিকেল হাসপাতালের পরিচালকের অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান

Coder Boss
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩২৬ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মীর সাথে অসদাচরণের প্রতিবাদ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা।রোববার (৭ জুলাই) দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদাব করা হয়।এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল ইসলাম পিকুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার (৬ জুলাই) দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ কর্মী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীর ভিডিও করতে গেলে আনসার সদস্যদের দিয়ে ক্যামেরা সিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়।এ সময় ওই সংবাদকর্মীকে একটি কক্ষে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়।এ বিষয়ে সিনিয়র সংবাদকর্মীরা হাসপাতালের পরিচালক মো. হুমায়ুন কবিরের সাথে মোবাইলে কথা বললে তিনি পূর্ব অনুমতি ছাড়া হাসপাতাল এলাকায় কোন ধরনের ভিডিও করা যাবে না বলে সাব জানিয়ে দিয়ে নিজেও খারাপ আচরণ করেন।

এই ঘটনার পরে রাতেই ফরিদপুর প্রেসক্লাবের জরুরি সভায় ওই হাসপাতালটির স্বাস্থ্য সেবা ও সাংবাদিকদের কর্মপরিবেশ নিশ্চিত করতে পরিচালকের অপসারণ দাবি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102