বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

রূপগঞ্জ তারাবো পৌরসভার বাজেট ঘোষণা

Coder Boss
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৪৩২ Time View

নিলয় আহমেদ রাফি,স্টাফ রিপোর্টার ॥
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে ১৭৩কোটি ১৫লক্ষ ২হাজার ১০৫টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।বাজেটের ব্যয় ধরা হয়েছে ১৬৪কোটি ৩৩লক্ষ ২৫হাজার টাকা।উদ্ধৃত্ব ধরা হয়েছে ৮কোটি ৮১লক্ষ ৭৭হাজার ১৫০টাকা।মাদক বিরোধী, ক্রীড়া অনুষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, পানি সরবরাহ, জলবদ্ধতা নিরসন, পয়নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষ রোপণ রক্ষণাবেক্ষণ, রাস্তা-ঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে। গতকাল ৭জুলাই রবিবার তারাবো পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার মো.আহসান মাহমুদ রাসেল, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, রফিকুল ইসলাম মনির, রাসেল সিকদার, মাহবুবুর রহমান জাকারিয়া, আতিকুর রহমান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।পরে তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বাজেট ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102