শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ কঠিন হচ্ছে পাবলিক পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর মন্ত্রণালয় তিন ইস্যুতে উত্তপ্ত সংসদ: সমঝোতা নাকি রাজপথের সংঘাত? ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

ডিমের বাজারে অনিয়ম , ফরিদপুরে অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২৪৫ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরে অস্থির হয়ে ওঠা ডিমের বাজারে দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।এসময় ২ প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে ফরিদপুর শহরের চকবাজার সহ বিভিন্ন বাজার তদারকি করা হয়।অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্স এবং একতা টেড্রার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ফরিদপুর শহরের বিভিন্ন বাজার তদারকি করা হয়।এসময় ডিমের দামে কারসাজি করা, ক্রয়- বিক্রয় রসিদ না থাকা, মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্স এবং একতা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।বাজার তদারকি অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং জেলা পুলিশের টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102