রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

সালথায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ করলো উপজেলা প্রশাসন

Coder Boss
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২১৬ Time View

মজিবুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুরের সালথায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে বরণ করলো উপজেলা প্রশাসন।এ উপলক্ষে রবিবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো.ওয়াদুদ মাতুব্বর।

সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মো আনিছুর রহমান বালী নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, ভাইস চেয়ারম্যান মো. শওকত হোসেন মুকুল ও মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা খানমকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ইনামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ সিনিয়র সাংবাদিক মজিবুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102