বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৭৫ Time View

অনলাইন ডেস্ক ॥
প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে সরাসরি অংশগ্রহণের লক্ষ্যে মো. সাগর ইসলাম কোয়ালিফাই করায় বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ ২৭ জুন ২০২৪ বিকাল ৩:৩০ মি. শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে মো. সাগর ইসলামকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ফুলের মালা ও বুকেট দিয়ে শুভেচ্ছা জানান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জনাব জাফর উদ্দিন সিদ্দিকী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মো. হাবিবুর রহমান ও বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ মাজহারুল ইসলাম তুহিন, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লেঃ জেনারেল মো. মইনুল ইসলাম (অবঃ), ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। অনুষ্ঠানে সিটি গ্রুপের পক্ষ থেকে মোঃ সাগর ইসলামকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার চেক হস্তান্তর করেন অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জনাব জাফর উদ্দিন সিদ্দিকী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। স্পন্সর প্রতিষ্ঠান সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জনাব জাফর উদ্দিন সিদ্দিকী বক্তব্য প্রদান করেন। এছাড়া বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর এবং সমাপণী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লেঃ জেনারেল মোঃ মইনুল ইসলাম (অবঃ)।

প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে সরাসরি অংশগ্রহণের লক্ষ্যে কোয়ালিফাই করায় মোঃ সাগর ইসলাম ও তার মা অনুষ্ঠানে নিজ অনুভূতি প্রকাশ করেন। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের নির্বাহী সদস্য (প্রতিষ্ঠাকালীন সদস্য) শেখ মোঃ আজিজুর রহমান বাচ্চু মোঃ সাগর ইসলাম এর আরচ্যারী শুরু কোথা থেকে সে সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102