বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে ক্যাবের মতবিনিময়

Coder Boss
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৫৯ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে বৃহত্তর ফরিদপুর জেলার ক্যাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় ফরিদপুর সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন (পিপিএম সেবা),ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো: নজরুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয় এর উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ, ক্যাবের গোপালগঞ্জ জেলা সভাপতি বাবলু মিয়া, মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক শাহজাহান খান, বোয়ালমারী উপজেলা সভাপতি মহব্বত জান চৌধুরী ও আলফাডাঙ্গা উপজেলা সভাপতি কবীর হোসেন প্রমুখ।

ফরিদপুর জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ক্যাবের আয়োজনে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখের পরিচালনায় বৃহত্তর ফরিদপুরের জেলা, উপজেলা ক্যাবের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102