রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

কাঞ্চন পৌরসভা ৯নং ওয়ার্ডে উঠান বৈঠকে মেয়র প্রার্থী আবুল বাশার

Coder Boss
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৭৬ Time View

নিলয় আহমেদ রাফি,স্টাফ রিপোর্টার ॥
নারায়নগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী আবুল বাশার বাদশা প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি ৯নং ওয়ার্ডে গিয়ে ভোট চেয়ে কৌশল বিনিময় ও দোয়া চাচ্ছেন।

রবিবার (২৩ জুন) পৌরসভার ৫২ নং হাটাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে মেয়র প্রার্থী আবুল বাশার বাদশা বলেন, আমাকে ২৬ জুন মোবাইল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে রাস্তা-ঘাট, কালভার্ট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ জনগণের পাশে থেকে ব্যাপক উন্নয়ন করবো।

তিনি আরো বলেন, আমি আজ পর্যন্ত কারো জমিতে খুটি গাড়িনি, আমি সবার উপকার করেছি।যথা-সম্ভব উপকার করার চেষ্টা করেছি। তাই আমি আশাকরি কাঞ্চন পৌরসভার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য পৌরবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন মাসকো গ্রুপের চেয়ারম্যান আব্দুর সবুর, বিসিবির পরিচালক গোলাম মর্তুজা প্পাপা, মেয়র পদপ্রার্থী আবুল বাশার বাদশা। কাঞ্চন পৌর ৯নং ওয়ার্ড আওমীলীগের সভাপতি জহিরুল হক, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, বীর প্রতিক গাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুকালাম আজাদ,কাঞ্চন পৌর ৯নং ওয়ার্ড আওমীলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের কার্যকারী সদস্য আতাউল করিম (দলোন), যুবলীগ নেতা সানিউল আজিম (মিশু), কাঞ্চন পৌর ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102