বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

উলিপুরে নৌকা ডুবির চতুর্থ দিনে শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৫

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৫৪ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি ॥
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় চতুর্থ দিনে কুলসুম আক্তার (আড়াই বছর) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নৌকা ডুবির ঘটনায় এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (২২ জুন) সকালে বজরা ইউনিয়নের সাতালস্কর এলাকার কাশিয়ার চরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত কুলসুম বজরা পশ্চিমপাড়া এলাকার কয়জাল হকের মেয়ে।

এলাকাবাসী আশরাফুল আলম (৩৭), আলী হোসেন (৪২) ও জয়নাল (৪৭) জানায়, গত ১৯ জুন সন্ধ্যায় তিস্তা নদী বেষ্টিত উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঝের চর এলাকায় ২৬ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই দিন রাতেই ১৯ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় একই পরিবারের চারজনসহ ৬ জন নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন। এরমধ্যে শনিবার সকালে কুলসুম আক্তার নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত আনিছুর রহমান (২৮), রুপালী বেগম (২৩), আইরিন (৯), ইরা মনি (১০) ও শামীম (৫) নিখোঁজ রয়েছেন। এদিকে নিখোঁজ স্বজনদের ফিরে পেতে নদী তীরে দিন রাত অপেক্ষা করছেন পরিবারের লোকজনসহ এলাকাবাসী।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-স্টেশন কর্মকর্তা আব্বাস আলী জানান, নৌকার ডুবির ঘটনায় চতুর্থ দিনের মত উদ্ধার অভিযান চলমান রয়েছে।
বজরা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক জানান, নৌকা ডুবির স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে ভাটি এলাকায় শিশুটির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করেন। এখনো ৫ জন নিখোঁজ রয়েছে।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে স্থানীয়রা কুলসুম আক্তার নামের এক শিশুর মরদেহ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102