শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত

লালমনিরহাটে রেলপথ সংস্কার কাজে অনিয়ম, অনুসন্ধানে দুদকের অভিযান

Coder Boss
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৯০ Time View

লালমনিরহাট প্রতিনিধি।।
রেলপথ সংস্কার কাজের অনিয়ম অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি টিম অভিযান চালিয়েছে লালমনিরহাট রেল বিভাগে।

বুধবার (৮ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশনের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হকের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ে অভিযান চালায়।

দুদক সূত্র জানায়, কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে চিলমারী পর্যন্ত সাড়ে দশ কিলোমিটার রেলপথ সংস্কার প্রকল্পের কাজে প্রায় ৩৪ কোটি অনিয়মের মাধ্যমে রেলপথ সংলগ্ন জমি থেকে মাটি কেটে রেলপথের দুই ধার সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে দুদকের দলটি দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে লালমনিরহাটে অভিযানে আসে

অভিযানের সময় অভিযোগ সংশ্লিষ্ট রেলপথ মেরামত কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সাথে কথা বলে রেলওয়ে কাজের বিষয়ে বক্তব্য গ্রহণ করেন। পরবর্তীতে অভিযোগ সংশ্লিষ্ট কাজের বিষয়ে যাবতীয় নথিপত্র সংগ্রহ করার উদ্দেশ্যে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলীর দফতরে আসে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীবের সাথে কথা বলে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন।

দুদকের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হক সাংবাদিকদের বলেন, আমরা সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা পূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবো।

এসময় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খালিদ মাহমুদ, উপসহকারী পরিচালক মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক মামুন আলী মন্ডল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102