শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ কঠিন হচ্ছে পাবলিক পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর মন্ত্রণালয় তিন ইস্যুতে উত্তপ্ত সংসদ: সমঝোতা নাকি রাজপথের সংঘাত? ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

চতুলে ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

Coder Boss
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৫০ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মিতুল কাজী নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রামচন্দ্রপুর ছোট ব্রিজ সংলগ্ন মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিতুল কাজী (৩২) সোতাশী গ্রামের আকমল কাজীর ছেলে।

তিনি একজন পেশাদার চালক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক মিতুল আলফাডাঙ্গা থেকে বোয়ালমারীর দিকে যাচ্ছিল। অপর দিক থেকে ইট বোঝায় একটি ট্রাক ভাটিয়াপাড়ার যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনা স্থলে নিহত হয়।

বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনা স্থলে নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়। সড়ক আইনে নিহতের পরিবার একটি মামলা দায়ের করবেন। সেই সাথে নিহতের লাশ তাঁর পরিবারের কাছে পোর্সমডেম ছাড়াই হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102