শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ কঠিন হচ্ছে পাবলিক পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর মন্ত্রণালয় তিন ইস্যুতে উত্তপ্ত সংসদ: সমঝোতা নাকি রাজপথের সংঘাত? ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

নিখোজের একদিন পর পুকুরে মিললো স্কুলছাত্রের মরদেহ

Coder Boss
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৫৩ Time View

 ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের পর আলিফ মোল্যা (৮) নামের এক স্কুলছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে নিখোঁজ হয় ওই স্কুলছাত্র।

নিহত আলিফ মোল্যা উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের জাহিদুল ইসলাম মোল্যার ছেলে। সে সাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে স্কুলছাত্র আলিফ মোল্যা নিখোঁজ হয়। তার পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একটি পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে পরিবারকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102