রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

উলিপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৪৭ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি ॥
কুড়িগ্রামের উলিপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিয়াদ ওরফে ফরিদুল ইসলাম (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মাদারটারী গ্রামের আব্দুল মজিদের ছেলে ফরিদুল ইসলামের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারায় মামলা করেন বানেছা বেগম।

বিজ্ঞ আদালত আসামীকে ২০২৩ সালের ১২ অক্টোবর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ২ বছরের সশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। মামলার পর থেকে আসামী দীর্ঘ ১ বছর ৯ মাস পলাতক ছিলেন। বুধবার(১২ জুন) সকালে এএসআই সোহাগ পারভেজসহ সংগীয় ফোর্স তথ্যপ্রযুক্তির মাধ্যমে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মাষ্টার বাড়ী আবাসিক এলাকা থেকে পলাতক ফরিদুল ইসলামকে গ্রেফতার করেন।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102