বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশন মতবিনিময় সভা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৪৫ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে ও বিকেলে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আতিক হাসান, ভারপ্রাপ্ত সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মোকাদ্দেম ইবনে সালাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার জেলা সভাপতি রহিমা চৌধুরী, স্থানীয় সভাপতি মনোয়ারা বেগম লিলি, সাধারণ সম্পাদক কানন চক্রবর্তী, স্থানীয় সেক্রেটারি ফোরাতুন নাহার প্যারিস, ওয়ারেন্ট গাইডার আজিজা আক্তার জাহান, কোষাধক্ষ্য আনজুমান আরাসহ অন্যান্য গার্ল গাইড সদস্যবৃন্দ।

সভায় নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে হলদে পাখি সামনে দিনগুলোকে আরো কিভাবে ভালো কার্যক্রম করা যাবে সে বিষয়ে দিকে এগিয়ে যাচ্ছে তারা।

দুটি স্থানে মত বিনিময় সভায় জেলা ও সদর উপজেলার প্রায় ৭৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102