মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কসবায় হচ্ছে নতুন ইপিজেড: পাল্টে যাবে ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক চিত্র পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ হুথি-ইরান অক্ষচক্রে কোণঠাসা পশ্চিম: বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের অশনিসংকেত এসএসসি-এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা বন্ধে সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর তেল পাচার ও অবৈধ মজুত রোধে সরকারের কঠোর হুঙ্কার: তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর ও মেডিকেল কলেজের দাবিতে মানববন্ধন

Coder Boss
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৫০ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী করেছেন জেলার সর্বস্থরের মানুষ।

বুধবার (১২ জুন) সকালে জেলা সর্বস্থরের মানুষের ব্যানারে পৌর শহরের চৌরাস্তায় এই কর্মসূচীর আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, সাংবাদিক, আইনজীবী, সহ ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, বাংলা চ্যানেলের জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, আয়োজক কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক সত্য প্রসাদ ঘোষ নন্দন, সদস্য মমিনুর রহমান বিশাল, সরিফুল করিম রুবেল, মাসুদ আহম্মেদ সূবর্ন, কামরুল হাসান, রবিউল এহ্সান রিপন সহ অন্যান্যরা।

বক্তরা এসময় অবিলম্বে ঠাকুরগাঁও বিমানবন্দর ও মেডিকেল কলেজ চালুর জোর দাবি জানান। এদিকে সাধারণ মানুষের দাবী দ্রুত পুনরায় বিমানবন্দরটি চালু করা ও মেডিকেল কলেজ স্থাপনের যাতে সাধারণ মানুষের সুবিধা হয়।

মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক এর মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয়ের দুইটি স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102