বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

উলিপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ অনুষ্ঠান

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৮৮ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি॥
কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নব-নির্বাচিত চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলী বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমানের সভাপত্বিতে অডিটরিয়ামে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ অনুষ্ঠান হয়। সেসময় উপজেলা প্রশাসন ও উপস্থিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ করা হয়।

এ সময় সহকারী শিক্ষক ফিরোজ মন্ডলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, ধরনিবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, তকবপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমডি ফয়জার রহমান, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উলিপুর থানার এসআই মশিউর রহমান, প্রমুখ। পরে নব-নির্বাচিত জনপ্রতিনিধিগণ উপজেলা পরিষদ হলরুমে মাসিক সমন্বয় সভায় যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102