বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের

ফরিদপুরে জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩৮২ Time View

ফরিদপুর প্রতিনিধি॥
রবিবার (৯ জুন) সকাল দশটায় ফরিদপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোর্শেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা এনএসআই এর উপ-পরিচালক তৈয়বুল মাওলা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ, জেলা আনসার কমান্ডার নাদিরা ইয়াসমিন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের শামসুল আলম চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান ‌
সহ সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সকল উপজেলা নির্বাহী অফিসার এবং জন প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ঈদুল আযহার কুরবানী পশুর চামড়া বিক্রয়ের সঠিক মূল্য নির্ধারণ, কুরবানী পশুর বর্জ্য অপসারণ, ঈদ উপলক্ষে যানবাহনে ভাড়া বেশি নেওয়া, মাদক এবং সড়ক দুর্ঘটনা সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ নিয়ে অলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102