রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

রাণীশংকৈলে ইটের ট্রাক্টর উল্টে এক শ্রমিক নিহত

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৬০ Time View

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইটভর্তি ট্রাক্টর উল্টে ফারুক হোসাইন নামে এক শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৮জুন) উপজেলার কাশিপুর ইউনিয়নের বটতলা এলাকায় এ দূর ঘটনা ঘটে। নিহত ফারুক একই ইউনিয়নের নুনতোর এলাকার আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, একতা ইটভাটা থেকে ট্রাকে করে ইট নিয়ে যাচ্ছিল কাশিপুর এলাকার ঝাবোরটলা এলাকায়। পথিমধ্যে কাশিপুর বটতলা এলাকায় পানির স্তুপের রাস্তায় গাড়ীর চাঁকা বসে পড়লে ট্রাক্টরটি পাল্টি খায়। ইটের উপরের বসে ছিল শ্রমিক ফারুক। ট্রাক্টর পাল্টি খাওয়ার সময় ইট ও ফারুক একসাথে গড়িয়ে পড়লে রক্তাক্ত হয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে বলেন, ট্রাক্টর উল্টে একজন শ্রমিক নিহত হয়েছে। ওই শ্রমিকের মরদেহ বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102