শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
তাপপ্রবাহের মধ্যেই দুই বিভাগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত গডফাদাররা অধরা, তবুও মাদকজালে বন্দি দেশ: গোয়েন্দা তালিকায় ২০ হাজার কারবারি ভাগ্যলিপি: কেমন কাটবে আজকের দিন? জ্বালানির কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল রাজপথ-সংসদ একাকার হবে, গণরায়ের প্রশ্নে আপস নেই: ডা. শফিকুর রহমান সাভার-আশুলিয়া ও মানিকগঞ্জে আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকছে না সৌদি আরব পৌঁছেছেন ২৯ হাজার হাজি. প্রাণ হারিয়েছেন ২ জন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুতের বড় অংশ ফুরিয়ে আসছে: নিউইয়র্ক টাইমস গ্রামে ১৪ ঘণ্টা লোডশেডিং, চুলা জ্বলে না ব্রাহ্মণবাড়িয়ায়: সংসদে রুমিন ফারহানা বাস ভাড়া কিলোমিটারে বাড়ল ১১ পয়সা: কার্যকর আজ থেকেই

ভাগ্যলিপি: কেমন কাটবে আজকের দিন?

Coder Boss
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

ডেস্ক রিপোর্ট, ঢাকা ॥
আজকের দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্র, বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু ও দেবগুরু বৃহস্পতির প্রভাব রয়েছে। আজ ধনু রাশির সঙ্গে বন্ধুত্ব আপনার জন্য শুভফল বয়ে আনবে। চতুর্দিক থেকে উন্নতির যোগ থাকলেও দাম্পত্য জীবনে সম্প্রীতি বজায় রাখতে আপনাকে সচেষ্ট হতে হবে। স্বজন ও বন্ধুদের পূর্ণ সহযোগিতা এবং স্নেহ-ভালোবাসায় দিনটি আনন্দময় হয়ে উঠবে।

১২ রাশির আজকের পূর্বাভাস
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। সাহস ও মনোবল বৃদ্ধি পাবে। আইনি জটিলতা বা মামলা-মোকদ্দমা মীমাংসার পথে এগোবে। শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: কর্ম ও অর্থ লাভের নতুন সুযোগ তৈরি হবে। সন্তানদের ক্যারিয়ার ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দূর হবে। ভাইবোনদের সহযোগিতায় স্বপ্ন পূরণ হতে পারে। তবে লটারি, জুয়া বা শেয়ার ব্যবসায় বিনিয়োগ এড়িয়ে চলা শ্রেয়।

মিথুন [২১ মে-২০ জুন]: আবাসন বা যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। হাতে থাকা কাজগুলো সহজেই শেষ হবে। আর্থিক অবস্থা ও মনোবল চাঙা থাকবে। নিঃসন্তান দম্পতিদের জন্য শুভ সংবাদ আসতে পারে। পিতা-মাতার স্বাস্থ্যের উন্নতি হবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]: বিয়ে বা মাঙ্গলিক কাজে অনাকাঙ্ক্ষিত বাধা আসতে পারে। আয়ের তুলনায় ব্যয়ের চাপ বেশি থাকায় সঞ্চয়ে টান পড়বে। ঋণের জালে জড়ানোর আশঙ্কা রয়েছে। পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দিন।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা। বকেয়া পাওনা আদায় হবে এবং ব্যবসায়িক মুনাফা বাড়বে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। নতুন আসবাবপত্র বা পোশাক ক্রয়ের যোগ রয়েছে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: দিনটি আপনার জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে। কর্মক্ষেত্রে যশ ও খ্যাতি বৃদ্ধি পাবে। স্থাবর সম্পত্তি ক্রয়ের পথ সুগম হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে এবং শত্রুপক্ষের ষড়যন্ত্র নস্যাৎ হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: আর্থিক লেনদেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। সঠিক বিচার-বিশ্লেষণ না করে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে কৌশলী হতে হবে। কীটপতঙ্গ থেকে সাবধান থাকুন। প্রেমে ভুল বোঝাবুঝি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে পারে। আর্থিক অবস্থা মজবুত হবে এবং ব্যবসায়িক উন্নতি অব্যাহত থাকবে। তবে সন্তানদের পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন। পিতা-মাতার আশীর্বাদ আপনার পাথেয় হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]: দাম্পত্য শান্তি রক্ষায় সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। অর্থ হাতবদল করার সময় সাবধান থাকুন। কৌশলে কাজ উদ্ধারের চেষ্টা করুন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ হারিয়ে সোশ্যাল মিডিয়া বা অনুচিত কাজে আসক্তি বাড়তে পারে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: অংশীদারি ব্যবসায় প্রচার ও প্রসার ঘটবে। অতিথি সমাগমে মুখর থাকবে গৃহ। দাম্পত্য কলহের অবসান হবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল। বিশেষ করে কন্যাসন্তানদের সাফল্যে আনন্দিত হবেন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: কেনাকাটার জন্য দিনটি শুভ; ঘরে নতুন আসবাব বা অলঙ্কার আসতে পারে। আর্থিক ভিত শক্তিশালী হবে। শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পারেন। হারানো পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: আর্থিক সংকট দূর হবে এবং ঋণমুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। ব্যবসায়িক সাফল্য তুঙ্গে থাকবে। অন্ন-বস্ত্রের অভাব ঘুচবে এবং পরিবারে সম্প্রীতি বজায় থাকবে। সন্তানদের সাফল্যে গর্বিত হওয়ার দিন আজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102