রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ইরান যুদ্ধ: ট্রাম্পের সামরিক নীতিতে খোদ মার্কিনিদেরই অনাস্থা মধ্যরাত থেকেই পুড়বে পকেট: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ বিদায়বেলায় এএসআই তাহেরা খাতুনকে সম্মাননা ক্রেস্ট ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দিতে এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে খুলছে বাংলাদেশি কর্মীদের বড় বাজার: কৃষি ও নির্মাণ খাতে ব্যাপক আগ্রহ নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন

ইরান যুদ্ধ: ট্রাম্পের সামরিক নীতিতে খোদ মার্কিনিদেরই অনাস্থা

Coder Boss
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা ॥
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে খোদ খোদ মার্কিন নাগরিকদের মধ্যেই তীব্র অসন্তোষ ও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাম্প্রতিক এক জনমত জরিপের বরাতে জানা গেছে, অধিকাংশ আমেরিকানই মনে করছেন এই যুদ্ধ মার্কিন জাতীয় স্বার্থের অনুকূলে নয়।

জনসমর্থনের নিম্নমুখী চিত্র পলিটিকো এবং পাবলিক ফার্স্ট পরিচালিত একটি যৌথ জরিপ অনুযায়ী, ইরানের ওপর এই সামরিক হামলাকে সমর্থন করছেন মাত্র ৩৮ শতাংশ নাগরিক। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে শুরু করা এই অভিযানের কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও জনসমর্থন আদায়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বড় ধরনের কোনো সাফল্য দেখাতে পারেনি। বরং সাধারণ মানুষের ধারণা, প্রেসিডেন্ট আন্তর্জাতিক বিষয়ে মাত্রাতিরিক্ত মনোনিবেশ করতে গিয়ে দেশের অভ্যন্তরীণ জ্বলন্ত সমস্যাগুলোকে অবহেলা করছেন।

সংশয়ে খোদ ট্রাম্প সমর্থকরাও জরিপের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের নির্বাচনে যারা ট্রাম্পকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন, তাদের একটি উল্লেখযোগ্য অংশও এখন প্রেসিডেন্টের যুদ্ধকালীন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সন্দিহান। প্রায় ৪১ শতাংশ নাগরিকের মতে, ইরান সংকট নিরসনে হোয়াইট হাউসের কাছে সুনির্দিষ্ট বা কার্যকর কোনো পরিকল্পনা নেই। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দাবি করছেন যে যুদ্ধ শেষের পথে এবং লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে তিনি পৌঁছে গেছেন, তবে মাত্র ১৫ শতাংশ মানুষ তার এই দাবির ওপর আস্থা রাখতে পেরেছেন।

রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি রিপাবলিকান ভোট কৌশলী ও বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে আসন্ন দিনগুলোতে দলের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। মিশিগানভিত্তিক রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট জেসন রো’র মতে, ট্রাম্প একসময় ‘অহেতুক যুদ্ধ’ বিরোধী অবস্থান নিয়ে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু এখন হঠাৎ যুদ্ধংদেহী অবস্থানে চলে আসায় সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ করে যুদ্ধের স্থায়িত্ব বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে ক্লান্তি চলে এসেছে।

জ্বালানি সংকট ও মধ্যবর্তী নির্বাচন এদিকে ইরান সরকারের ওপর চাপ সৃষ্টি করতে প্রেসিডেন্ট সম্প্রতি ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধের নির্দেশ দিয়েছেন। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও লাফিয়ে বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। খাদ্যপণ্য ও তেলের এই ঊর্ধ্বগতি আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অর্থনৈতিক প্রচারণাকে বড় ধরনের ধাক্কা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল মায়াদিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102