রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
তিন দেশ থেকে ফিরল ৩৪ প্রবাসীর নিথর দেহ: স্বজনদের আহাজারিতে ভারী বিমানবন্দর রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি বিনিয়োগে ধস: এক প্রান্তিকে কমল ১৮% জ্বালানিসংকটে বিপাকে পোলট্রি ও মৎস্য খাত: আমিষের বাজারে অস্থিরতার আশঙ্কা ইরান যুদ্ধ: ট্রাম্পের সামরিক নীতিতে খোদ মার্কিনিদেরই অনাস্থা মধ্যরাত থেকেই পুড়বে পকেট: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ বিদায়বেলায় এএসআই তাহেরা খাতুনকে সম্মাননা ক্রেস্ট ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দিতে এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে খুলছে বাংলাদেশি কর্মীদের বড় বাজার: কৃষি ও নির্মাণ খাতে ব্যাপক আগ্রহ নারী অধিকার

কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

জামালপুর প্রতিনিধি ॥
বেসরকারী বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষেই ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করলো বিএনপি সরকার। কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে বীজ, সার, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ ক্রয়, ফসল বিক্রি, সহজ শর্তে কৃষিঋণ, বিমাসহ আরও বেশকিছু সুবিধা পাবেন।

মঙ্গলবার দুপুরে জামালপুরের ইসলামপুরে গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বাজার ঈদগাহ মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

তিনি আরোও বলেন,বাংলাদেশের মানুষ আর আগের অবস্থানে থাকবে না,তারা সুখে শান্তিতে সমৃদ্ধ অবস্থানে থাকবে। মাত্র দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ফ্যামেলি কার্ড, খাল খনন, কৃষক কার্ড বিতরণ করছেন। অনেকেই বলেছিল এসব নিতে টাকা লাগবে কিন্তু আজ দেখেন মধ্যস্থকারী ছাড়াই আজ উপকার ভোগীদের কাছে টাকা চলে যাচ্ছে।

কৃষি কার্ড বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে ইসলামপুর আসনের এমপি এম সুলতান মাহমুদ বাবু, জামালপুর সদর আসনের এমপি শাহ মো.ওয়ারেছ আলী মামুন, মেলান্দহ,মাদারগঞ্জ আসনের এমপি মোস্তাফিজুর রহমান,পুলিশ সুপার ফারহানা ইয়াছমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102