মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু গণতান্ত্রিক আবহে নববর্ষের নবোদয়: শিকড়ের টানে উৎসবে ভাসছে দেশ বিদায় ১৪৩২: চৈত্রসংক্রান্তির উৎসবে আজ শেষ বিকেলের সুর, প্রতীক্ষায় নতুন সূর্য চট্টগ্রামে ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ক্যাব এর মানববন্ধন অনুষ্টিত ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে টিক্যাবের ৫ দাবি দিনের বেলা পেট্রোল ও ডিজেলের সংকট দেখিয়ে রাতে রমরমা ব্যবসা পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন বাংলা নববর্ষ উদযাপনে সেকালের আন্তরিকতা ও একালের আধুনিকতা সালথায় সরকারি খাল গিলে খাচ্ছে অবৈধ দোকান: নির্বিকার প্রশাসন শরীরের ‘আয়না’ যখন পা: অবহেলা করলেই বিপদ

ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক ॥
জলসীমায় জাহাজ দেখলেই ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ চড়িয়ে অবশেষে ইরানের সব সমুদ্রবন্দরে কঠোর অবরোধ শুরু করেছে মার্কিন নৌবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সময়সীমা অনুযায়ী, সোমবার ওয়াশিংটন সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে এই সামরিক অবরোধ কার্যকর করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, অবরোধের আওতাভুক্ত জলসীমায় কোনো জাহাজ প্রবেশ করলে তা সরাসরি আটক, বাজেয়াপ্ত কিংবা গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হবে। মূলত ইরানের সমুদ্রপথে সব ধরনের বাণিজ্যিক ও সামরিক যোগাযোগ বিচ্ছিন্ন করাই এই অভিযানের লক্ষ্য।

এদিকে অবরোধ শুরুর পরপরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক মারমুখী পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লিখেছেন,

“সতর্কতা: আমাদের অবরোধ করা অঞ্চলের কাছে যদি ইরানের কোনো জাহাজ আসে, তবে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। সমুদ্রে মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে যেমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়, ইরানিদের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে।”

ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন বাহিনী ইতিমধ্যে ইরানের মূল নৌবাহিনীকে পঙ্গু করে দিয়েছে। তবে কিছু ‘ফাস্ট অ্যাটাক জাহাজ’ (দ্রুতগামী আক্রমণকারী যান) এখনো তারা ধ্বংস করেননি, কারণ সেগুলোকে মার্কিন সামরিক শক্তির সামনে বড় কোনো হুমকি বলে মনে করছেন না তিনি।

বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন এই পদক্ষেপের ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে।

সূত্র: আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102