বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ইসরায়েলি আগ্রাসনে ফুঁসছে ইরান: কঠোর শাস্তির হুঁশিয়ারি, হুমকিতে বিশ্ব জ্বালানি সরবরাহ সততার আবরণে পাহাড়সমান দুর্নীতি: সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ‘আমলনামা’ “বৈশাখ” ভৈরবে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে লাপাত্তা দালাল চক্র বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব ট্রাম্পের হুমকিতে আমরা ভীত নই: পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

‎লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

‎​লালমনিরহাট প্রতিনিধি ॥
‎লালমনিরহাটে পচা-বাসি ও দুর্গন্ধময় দই-মিষ্টি বিক্রির দায়ে ‘সাঁগাই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট’ নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অপরাধ স্বীকার করায় হোটেলের ম্যানেজার ইকবাল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জেলা জজ আদালতের পাশে অবস্থিত ওই রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করেন লালমনিরহাট ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন।

​আদালত সূত্রে জানা গেছে, জেলা জজ আদালতের পার্শ্ববর্তী ওই হোটেলে দীর্ঘদিন ধরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা-বাসি ও দুর্গন্ধযুক্ত দই-মিষ্টি বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হওয়ায় হোটেল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া হোটেলের ব্যবস্থাপক ইকবালকে তিন মাসের জেল দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

​অভিযান শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলা উদ্দিন সাংবাদিকদের জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন আইনত দণ্ডনীয় অপরাধ। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জেলাজুড়ে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। ​এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102