সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’ ট্রাম্পকে ইরানের নির্বাসিত যুবরাজের হুঁশিয়ারি: ‘শাসনগোষ্ঠীর সঙ্গে সমঝোতা হবে আত্মঘাতী’ গৌরবের ৩৮ বছরে ‘ইত্যাদি’: বিনোদন ও নীতিকথার নান্দনিক মেলবন্ধন বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা ঈদযাত্রায় লাশের মিছিল: দুর্ঘটনারোধে প্রয়োজন সমন্বিত মহাপরিকল্পনা শেষ রক্ষা হয় নাই, ঘাতক ট্রাক চালক র‍্যাবের হাতে গ্রেফতার যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনের গণবিস্ফোরণ: ৫০ অঙ্গরাজ্যের ৩০০০ স্থানে লাখো মানুষের বিক্ষোভ ১১ দিন পর প্রাণ ফিরল হিলি বন্দরে: আমদান-রপ্তানি শুরু প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বাতিল: বিদ্যুৎমন্ত্রীর বড় ঘোষণা

ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ !

Coder Boss
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তরের নগরপিতা হওয়ার লড়াইয়ে নামছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং দক্ষিণে প্রার্থী হচ্ছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দলীয় উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, নীতিনির্ধারণী ফোরামে ইতোমধ্যে এই দুই নেতার প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে। তবে রাজনৈতিক আনুষ্ঠানিকতা বজায় রাখতে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন জানান, “উত্তরে আদিব এবং দক্ষিণে আসিফ মাহমুদের নাম প্রায় নিশ্চিত। দলের ভেতর এ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। তবে সবকিছুই চূড়ান্তভাবে আজ রাতের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানানো হবে।”

দুই সিটির এই নির্বাচনে তরুণ এই দুই প্রার্থীকে নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102