শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি

শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪ Time View

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক রিপোর্ট ॥
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে সাংবাদিকদের পেশাদার সংগঠন চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ)। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের পাদদেশে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ। সিআরএ সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজের সঞ্চালনায় আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, আপ্যায়ন সম্পাদক সাফায়েদ মোরশেদ, সদস্য রিয়াজ উদ্দিন ও রতন বড়ুয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠতম অর্জনের দিন। বীর শহীদদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা আমাদের গৌরবের। শহীদদের সেই দেশপ্রেমের আদর্শ হৃদয়ে ধারণ করে একটি সমৃদ্ধ দেশ গড়তে এবং সত্যের পথে অবিচল থাকতে তারা সকলের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102