শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ পঞ্চগড়ের অসহায় ও দুস্থরা পেলো প্রধানমন্ত্রীর ঈদ মানবিক সহায়তা ‎লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর টানা ১১ দিনের ঈদ ছুটির বন্ধ ঘোষনা ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদের দায়িত্বে ফখরুল ও সালাহউদ্দিন

সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৭ Time View

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে ফরিদপুরের সালথায় অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সততা যুব সংঘ’ (SYA)। সংগঠনের পক্ষ থেকে উপজেলার বড় খারদিয়া গ্রামের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত সোমবার থেকে বৃহস্পতিবার (১৬-১৯ মার্চ) পর্যন্ত টানা চারদিন ব্যাপী বড় খারদিয়া গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই মানবিক সহায়তা পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।

উপহারসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল মুরগি, চাল, সেমাই, দুধ ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। বাজারমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে ঈদের আগে এমন উপহার পেয়ে খুশিতে আত্মহারা নিম্নআয়ের মানুষগুলো।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে মোছা. রেজি খাতুন বলেন, “বর্তমান বাজারে ঈদের কেনাকাটা করা আমাগো মতো গরিব মানুষের জন্য অনেক কঠিন ছিল। সততা যুব সংঘ আমাগো এই উপহার দিয়ে ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ যেন তাদের মঙ্গল করেন।”

খাদ্য সহায়তা বিতরণকালে মিটুল মোল্লার সভাপতিত্বে ও সহ-সভাপতি আজাদ ঠাকুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোঃ রাজন খন্দকার ও সদস্য বোরহান মোল্লা, সাদ্দাম শেখ, রাসেল শেখ, নান্নু ফকির, মানিক শিকদার, লিয়াকত সিকদার, শাফিক সরদার, মৃদুল খন্দকার, হেমায়েত মোল্লা, হায়াতুল মোল্লা, রিজন মোল্লা, শাহিন মোল্লা, হাসিব শেখ, ইব্রাহিম মোল্লা, লিটন মোল্লা, রাব্বি মোল্লা, জুবায়ের ঠাকুর, জেসান ঠাকুর, সুজন মোল্লা, মামুন ফকির, শাহীন ফকির, রাসেল মোল্লা, নাসির মোল্লা, আরিফ খন্দকার রিয়াদ মোল্লা ও অনন্য সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের সভাপতি মিটুল মোল্লা বলেন, “আমাদের লক্ষ্য কেবল সহায়তা প্রদান নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো। ঈদের মতো উৎসবে অভাবের কারণে কেউ যেন আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় সুশীল সমাজ ‘সততা যুব সংঘ’-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছে, সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের ঈদের আনন্দ আরও সার্থক ও আনন্দময় হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102