মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
র‍্যাবের নতুন মহাপরিচালক ডিআইজি আহসান হাবীব পলাশ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাণীশংকৈলে গম চাষে আধুনিক প্রযুক্তির প্রদর্শনী মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তাপ রড-সিমেন্টের বাজারে: দুই সপ্তাহে টনপ্রতি বেড়েছে ৭ হাজার টাকা নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়ের আশঙ্কা মার্কিন সিনেটরের ধামরাইয়ে ঝটিকা পরিদর্শনে এমপি তমিজ উদ্দীন: টেকসই উন্নয়নের নির্দেশনা ডিসেম্বরে পূর্ণ সক্ষমতায় রূপপুর: জুনেই মিলবে পরমাণু বিদ্যুৎ “ঈদ” বারবার উচ্ছেদের পরও কদমতলী সড়ক হকারদের দখলে পঞ্চগড়ের বিশিষ্ট ব্যবসায়ী হায়াতুন আলম আগামী নির্বাচনে পঞ্চগড় পৌরসভার মেয়র প্রার্থী

পঞ্চগড়ের বিশিষ্ট ব্যবসায়ী হায়াতুন আলম আগামী নির্বাচনে পঞ্চগড় পৌরসভার মেয়র প্রার্থী

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬ Time View

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি ॥
পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড় প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ) পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন পঞ্চগড় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হায়াতুন আলম।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন পঞ্চগড় প্রতিনিধি মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইনসান সাগরেদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

অনুষ্ঠানে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ হায়াতুন আলম উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বলেন, পঞ্চগড় একটি প্রথম শ্রেণীর পৌরসভা। নাগরিকরাও হবে প্রথম শ্রেণীর। সুযোগ সুবিধা হবে প্রথম শ্রেণীর। তিনি নির্বাচিত হলে পঞ্চগড় পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিবেশ ও নাগরিক বান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

হায়াতুন আলম পঞ্চগড়ের একজন বিশিষ্ট ব্যবসায়ী, পঞ্চগড় চেম্বারের পরিচালক, পঞ্চগড় রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য, সাবেক ছাত্রদল নেতা, বর্তমানে যুবদল নেতা বলেন, তরুণদের নিয়ে আসামীর বাংলাদেশ গড়তে চায়। একজন তরুণ হিসেবে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী। যেহেতু দল করি দলের সিদ্ধান্তের বাইরে যাবো না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার নাগরিকদের সাথে আলোচনা করে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে।

তরুণ এই ব্যবসায়ী নানান সামাজিক কাজ করে এলাকায় পরিচিতি লাভ করেছেন। তিনি পৌর এলাকার বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন।শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও রাজনগর মসজিদের খতিব হাফেজ মীর মোর্শেদ তুহিন। মোনাজাত শেষে উপস্থিত সকলের সঙ্গে ইফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102