শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী বীর বিক্রম থেকে স্পিকার: ত্রয়োদশ সংসদের অভিভাবক মেজর (অব.) হাফিজ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ত্রয়োদশ সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিস্টার কায়সার কামাল ফ্যাসিবাদী আমলে আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় সম্পদে পরিণত করা হয়েছিল: রাষ্ট্রপতি হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট: ‘Get out Chuppu’ যুদ্ধ বন্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ইরানের ৩ শর্ত ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত

ত্রয়োদশ সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিস্টার কায়সার কামাল

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন হন।

ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন কায়সার কামাল। তার বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মা বেগম যোবায়দা কামাল। পারিবারিকভাবেই রাজনীতির আবহে বেড়ে ওঠা কায়সার কামাল ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

শিক্ষা ও পেশা মেধার স্বাক্ষর রেখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখান থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। আইন পেশায় তিনি দেশজুড়ে সুপ্রতিষ্ঠিত।

নির্বাচনী ফলাফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হন তিনি। ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭২ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করে তিনি সংসদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেন। আইন প্রণেতা হিসেবে অভিজ্ঞ এবং দক্ষ এই আইনজীবীর ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102