শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
গণভোটের ফলে বড় সংশোধনী: কমেছে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট, বেড়েছে বাতিল নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালিত আগের ধারায় দেশ চলবে না, পরিবর্তন আনতে হবে: জাহিদুর রহমান এমপি লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২‎ রাণীশংকৈলে ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার ২০ হাজার টাকা জরিমানা খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী নড়াইলে সড়কের পাশ থেকে শপিং ব্যাগে রাখা নবজাতকের মরদেহ উদ্ধার আকতার প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে ডিসকাউন্ট কেরানীগঞ্জে ২০ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

আগের ধারায় দেশ চলবে না, পরিবর্তন আনতে হবে: জাহিদুর রহমান এমপি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ Time View

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান বলেছেন, আগে যেভাবে দেশ চলছিল, সে ধারাবাহিকতায় দেশ আর চলবে না। এখন নতুন বাংলাদেশ, নতুন চিন্তাভাবনা নিয়ে এগোতে হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাহিদুর রহমান বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য চিন্তা-চেতনা, চলাফেরা ও কাজকর্মে আমূল পরিবর্তন আনতে হবে। পরিবর্তন না আনতে পারলে আমরা এগোতে পারব না, টিকেও থাকতে পারব না, যোগ করেন তিনি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, আমরা জনগণের প্রতিনিধি। অনেক সময় আপনাদের কাছে সুপারিশ নিয়ে আসতে হয়, কথা বলতে হয়। ইচ্ছা না থাকলেও জনগণের স্বার্থে আপনাদের দারস্থ হতে হয়। কাজটি হোক বা না হোক, আপনারা আন্তরিকভাবে চেষ্টা করবেন- এটাই প্রত্যাশা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম বলেন, নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করব। জনগণকে ২৪ ঘণ্টা সেবা দেওয়ার চেষ্টা থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, ইউনিয়ন সভাপতি জমিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102